×

শরীরের গাঁট বা জয়েন্ট ভালো রাখবেন যেভাবে

সংবাদ প্রতিনিধি ১২:১২ মিঃ, মে ১৪, ২০১৯ Views : 1062

                                  

বসা, ওঠা, শোয়া, দাঁড়ানো বা নড়াচড়ার প্রতিটি মুহূর্তই নিয়ন্ত্রিত হয় জয়েন্ট বা গাঁটের মাধ্যমে  । গাঁট ভালো থাকলে দৌড়ানো, হাঁটা সবকিছুতেই সুবিধা হয়।                                  গাঁট ভালো রাখার কিছু উপায় জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপটেন হেলথ রেমেডি: 

  • ওজন নিয়ন্ত্রণে রাখা 

গাঁট ভালো রাখতে ওজন নিয়ন্ত্রণ রাখা জরুরি । ওজন বেশি থাকলে গাঁটের সমস্যা বাড়তে থাকে । তাই গাঁট ভালো রাখতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ব্যায়ামের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখুন । 

  • ব্যায়াম করুন

গাঁট ভালো রাখার জন্য  ব্যায়াম জরুরি । হাঁটা, সাঁতার কাটা, সাইকেল চালানো এগুলো গাঁট ভালো রাখবে । তবে ব্যায়ামের আগে শরীরকে ওয়ার্মআপ করে নেবেন । 

  • সঠিক অঙ্গবিন্যাস

গাঁট ভালো রাখতে অঙ্গবিন্যাস জরুরি । শোয়া , বসা, দাঁড়ানোর ক্ষেত্রে সঠিক অঙ্গবিন্যাসে থাকার চেষ্টা করুন । ভুল অঙ্গবিন্যাসের কারনে ঘাড়,   পেশি, পিঠ, পায়ের গাঁটে আড়ষ্টভাব হয় । এতে একসময় গাঁটে ব্যথা হওযার আশস্কা থাকে ।

  • ক্যালসিয়ামজাতীয় খাবার খান

গাঁট ও হাড় ভালো রাখতে ক্যালসিয়ামজাতীয় খাবার খান । দুধ, ব্রকোলি  ইত্যাদি খান । এছাড়া ভিটামিন-সি ও ভিটামিন-ডি জাতীয় কাবার খান । 

  • সঠিক জুতা পরুন

জুতা পরেই কিন্তু দিনের বেশিরভাগ সময় কাটাই আমরা । তাই এমন জুতা পরুন, যেটি পা ও গাঁটের জন্য ভালো । জুতা যদি স্বস্তিদায়ক না হয় তখন পা, পাতা, পৃষ্ঠদেশ ও পিঠের গাঁটগুলো ক্ষতিগ্রস্ত হবে তাই এমন জুতা নির্বাচন করুন যেটি পায়ের জন্য আরামদায়ক ।