×

মুখের ভিতর ঘা-এপথাস আলসার

সংবাদ প্রতিনিধি ১১:১০ মিঃ, জুন ১৯, ২০১৯ Views : 1020

আমাদের মুখে অনেক সময়ই লাল ছোট ছোট গর্তের মতো ঘা হয়। এতে খুব ব্যথা ও জ্বালাপোড়া হয় ঐ স্থানে। আস্তে আস্তে ব্যথা বেড়ে তীব্র হয়ে অংশটি সাদা রঙ ধারণ করে। পরে ৪-৫ দিনের মধ্যেই সেরে যায়। যদিও আমাদের মনে হতে পারে এটা তেমন কোন কিছু না। অল্প কিছুদিনের যেহেতু সেরে যায় সুতরাং এটি নিয়ে মাথা ঘুমানোর কিছুই নাই।

এপথাস আলসার বিভিন্ন ধরনের হয়। যেমন-মাইনর এপথাস আলসার,মেজর এপথাস আলসার ও হারপেটিফরম এপথাস আলসার। এই ঘা কেন হয় তা এখনও নিশ্চিতভাবে জানা যায় নি তবে হরমোনাল কারণে এটি হতে পারে। অনেক সময় মেয়েদের মাসিক এর আগে অথবা পরে আলসার হয়। মেনোপজের পরেও আলসার হতে থাকে। তাছাড়া আরো নানা কারণে এপথাস ঘা হতে পারে ।

মাইনর এপথাস আলসার

১০ জনের মধ্যে ৮ জনেরই এই আলসার দেখা দেয়। এই ধরণের আলসার আকারে  ছোট,গোল, দেখতে হলুদ এবং চারপাশে লাল হয়। এটি ৭ দিনের মধ্যে চলে যায়। মুখের ভেতরে এটা ১ টা থেকে ৫ টা পর্যন্ত হতে পারে। তুলনামূলকভাবে এর ব্যথা অন্যান্য আলসার থেকে কম। 

মেজর এপথস আলসার 

খুবই ব্যথাযুক্ত এই আলসার ১০ জনের মধ্যে ১ জনের হয়। আকারে অনেক বড় থাকে। এটি সপ্তাহ থেকে ১ মাস থাকতে পারে। ব্যথার জন্য শরীরে জ্বর এসে যায়, কিছু খাওয়া কষ্টকর হয়। সাধারণত এই আলসার তাদের হয় যাদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকে, ডায়াবেটিস আছে যাদের তাদের ক্ষেত্রেও এটা দেখা যায়। 

হারপেটিফরম এপথস আলসার 

এটি আকারে ছোট হয় কিন্তু একসাথে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো হয়। ১ মাস থেকে ২ মাস পর্যন্ত থাকে। এই আলসার প্রতি ১০ জনের মধ্যে ১ জনের হয়।