×

তরুণাস্থি

সংবাদ প্রতিনিধি ০৪:৩৮ মিঃ, মে ৪, ২০১৯ Views : 2986

তরুনাস্থি একপ্রকার বিশেষ যোজক কলা। এটি অস্থি অপেক্ষা নমনীয়। অস্থিতে ক্যালসিয়াম এর উপস্থিতির জন্য এটি খুব দৃঢ় হয়। তরুণাস্থিতে ক্যালসিয়াম থাকে না। দেহে ৩ প্রকার তরুণাস্থি দেখা যায়। যথা :- ১. হায়ালিন তরুণাস্থি ( Hyaline Caryilage ) ২. ইলাস্টিক তরুণাস্থি ( Elastic Cartilage ) ৩. ফইব্রো তরুণাস্থি ( Fibro Cartilage ) হায়ালিন তরুণাস্থি দেহে সব থেকে বেশি দেখা যায়। যেমন- আর্টিকুলার তরুণাস্থি বা সাইনোভিয়াল অস্থিসন্ধিতে যে তরুণাস্থি থাকে হায়ালিন তরুণাস্থি। তেমনিভাবে , বক্ষপিঞ্জরের মধ্যে অবস্থিত তরুণাস্থিও হায়ালিন তরুণাস্থি । ইলাস্টিক তরুণাস্থি মানবদেহের এপিগ্লটিস , কান এবং অডিটরি টিউবের মধ্যে থাকে । ফাইব্রো তরুণাস্থির উদাহরন হলো : মানবদেহে দুই কশেরুকার মধ্যবর্তী তরুণাস্থি । তরুণাস্থির আবরনকে পেরিকন্ড্রিয়াম ( Perichondium ) বলে । তবে সব তরুণাস্থিতে পেরিকন্ড্রিয়াম থাকে না। আর্টিকুলার তরুণাস্থিতে ও ফাইব্রো তরুণাস্থিতে পেরিকন্ড্রিয়াম থাকে না । এতে রক্ত ও স্নায়ু সরবরাহও থাকে না । পেরিকন্ড্রিয়াম বা সাইনোভিয়াল ফ্লুইড থেকে তরুণাস্থি প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে । তরুণাস্থিতে ২ ধরনের কোষ পাওয়া যায় । যথা :-১. কনড্রোব্লাস্ট ( Condroblast )২. কনড্রোসাইট ( Condrocyte ) কনড্রোব্লাস্ট হলো অপরিনত কোষ যা পরিনত হয়ে কনড্রোসাইট গঠন করে ।তরুণাস্থি ক্যালসিয়ামসমৃদ্ধ হলে তা অস্থিতে পরিণত হয় । অস্থি প্রাথমিক অবস্থায় তরুণাস্থির ন্যায় নমনীয় থাকে । তরুণাস্থির কাজ ১. অস্থিসন্ধির নড়নে সহায়তা করে । ২. চাপ ও ওজনে ক্ষতির হাত থেকে অস্থি ও সন্ধিকে রক্ষা করে । ৩. দুটি অস্থিকে সংযুক্ত করতে সাহায্য করে , যেমন – ফাইব্রোকার্টিলেজ । ৪. হাড়ের দুই প্রান্তের দিকে তরুণাস্থির প্লেট থাকে যাকে গ্রোথ প্লেট বলে । এটি থেকে হাড়ের বৃদ্ধিসাধন ঘটে । সাধারনত ১৮ বছর পর এই তরুণাস্থি সম্পূর্ন অস্থিতে পরিনত হয়ে যায় এবং তারপর আর হাড়ের বৃদ্ধি ঘটে না ।