×

শরীরের বিভিন্ন অঙ্গ এবং ব্যাকটেরিয়া

সংবাদ প্রতিনিধি ০৫:১৬ মিঃ, ফেব্রুয়ারি ৩, ২০১৯ Views : 1062


শরীরের বিভিন্ন অঙ্গ এবং ব্যাকটেরিয়া
সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে ,শরীরের উন্মুক্ত জায়গাগুলোর মধ্যেই সবচেয়ে নোংরা অংশ রয়েছে যাতে অসংখ্য ব্যাকটেরিয়া থাকে ।মুখের ভিতরে ৬১৫ ধরনের ব্যাকটেরিয়া বাস করতে পারে ।মুখের ভিতর ও একইসঙ্গে জিভ ও গলা মানুষের শরীরের সবচেয়ে নোংরা জায়গা।এগুলো ছাড়া ও শরীরের কোন কোন জায়গায় বেশী ব্যাকটেরিয়া বাস করে তা নিচে দেয়া হলঃ
কান:আমাদের কানের মধ্যে অনেক ময়লা এসে জমা হয়। তাছাড়া কানের ভেতরে প্রচুর ব্যাকটেরিয়া বাস করে।সেভাবে নজর না দিলেও বা খেয়াল না করলেও এটি শরীরের অন্যতম নোংরা জায়গা ।
চোখ:আমাদের চোখের কোণগুলোতে ব্যাকটেরিয়া থাকে ।চোখের পাতা ধূলা -ময়লা ও সংক্রমণ থেকে চোখকে বাঁচাতে গিয়ে খুব ময়লা হয়।তাই চোখে কোনরকম সংক্রমণ হলে হাত দিতে নেই।তাতে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ার আসঙ্কা থাকে এবংস্বাস্থোর নানাবিধ ক্ষতি হয়।
মুখের ভিতরে অংশ: হার্ভাড স্কুল অব ডেন্টাল মেডিসিনের গবেষকদের মতে আমাদের মুখেই সবচেয়ে বেশি ব্যাকটেরিয়ার বাস |খাওয়ার
পরে ভালো করে মুখ কুলকুচি ও দিনে দু’বার দাঁত ব্রাশ করলে এর প্রকোপ কমবে।

নাক: নাকের ভিতরে অংশ শরীরের মধ্যে অন্যতম দূষিত জায়গা ।ফলে নাকে হাত দেওয়ার সময়ে সবসময় পরিষ্কার রুমাল ব্যবহার করুন।ওটিকে অন্য কোন কাজে ব্যবহার করবেন না ।কেননা নাকে খুব মারাত্মক ব্যাকটেরিয়া থাকে যা শরীরে প্রবেশ করলে জটিল সংক্রমণের সুযোগ থাকে।
হাতের নখ :হাতের নখের ভিতরে প্রচুর ময়লা থাকে।এই জায়গায় ব্যাকটেরিয়া জন্নানোর পরে বৃদ্ধি পেতে বা বেঁচে থাকতে পারে অনেকদিন।ফলে ন খবড় রাখলে নানা ধরনের সংক্রমণের সুযোগ থাকে।
মলদ্বার: মলদ্বার হাজার ধরনের ব্যাকটেরিয়া বাস ।সঠিকভাবে এই জায়া পরিষ্কার না রাখলে তা শরীরের ভিতওে নানা ক্ষতি করতে পারে।
নাভি: নাভির মধ্যেও বহুধরনের ব্যাকটেরিয়া থাকে যা খালো চোখে দেখা যায় না।ফলে শরীরের অন্যতম নোংরা জায়গা এটি।
মুখমন্ডল: আয়নায় দেখার সময়ে আমাদের মুখের বাইরের অংশ পরিষ্কার দেখতে লাগলেও বিশেষজ্ঞরা জানিয়েছেন,শরীরের অন্যতম নোংরা জায়গা আমাদের মুখ ।পরিবেশ থেকে বহু ব্যাকটেরিয়া মুখে এসে লাগে এবং কোথাও কেটে গেলে বা ঘা হলে তাকে আরও বাড়িয়ে তোলে।