×

হাড়ের গঠন

সংবাদ প্রতিনিধি ১১:৪৯ মিঃ, মে ২, ২০১৯ Views : 1370

                                                                                                                                                                                                                                                 মানবদেহে ২০৬ খানা হাড় আছে। এর মধ্যে সবচেয়ে বড় হলো ফিমার এবং সবচেয়ে ছোট স্টেপিস। ফিমার কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত অস্থি। স্টেপিস মধ্যকর্ণের মধ্যে অবস্থিত। হাড় দেহের কাঠামো তৈরী করে। হাড় বা অস্থি একপ্রকার যোজক কলা। অস্থি একপ্রকার আবরণ দ্বারা আবৃত। এ আবরণকে পেরিঅস্টিয়াম বলে। এটি প্রচুর রক্তনালী ও স্নায়ু সমৃদ্ধ। পেরিঅস্টিয়াম তা জোড় লাগাতে সাহায্য করে। অস্থি ৪ ধরনের কোষ নিয়ে গঠিত। যথাঃ-

  • অস্টিওব্লাস্ট
  • অস্টিওসাইট
  • অস্টিওক্লাস্ট
  • অস্টিওপ্রোজেনিটর কোষ।

অপরিণত অস্থি কোষকে অস্টিওব্লাস্ট বলে। অস্টিওব্লাস্ট পরিণত হলে তাকে অস্টিওসাইট বলে। আর অস্টিওক্লাস্ট হলো বহু নিউক্লিয়াস সমৃদ্ধ একপ্রকার ফ্যাগোসাইটিক কোষ যা হাড়ের গঠন নিয়ন্ত্রণ করে। এটি রক্তের শ্বেতরক্তকণিকা এর মতো কাজ করে। অস্টিওপ্রোজেনিটর কোষ পেরিঅস্টিয়ামে বিদ্যমান। এই কোষ থেকেই অস্টিওব্লাস্ট তৈরী হয় যা অস্থি গঠনে কাজ করে।

কোষ ও আন্তঃকোষীয় পদার্থ দ্বারা অস্থি গঠিত। এ আন্তঃকোষীয় পদার্থকে ম্যাট্রিক্স বলে। এর ২৫% কঠিন পদার্থ। কঠিন পদার্থের ৩০% জৈব এবং ৭০% অজৈব পদার্থ। 

  • জৈব পদার্থ ( ম্যাট্রিক্সের এক- তৃতীয়াংশ )
  • কোলাজেন তন্তু (৯৫% ) 
  • আমিষ জাতীয় পদার্থ 
  • গ্লাইকোস এমাইনো গ্লাইকেন 
  • অজৈব পদার্থ ( ম্যাট্রিক্সের দুই –তৃতীয়াংশ )
  • ক্যালসিয়াম ফসফেট 
  • ক্যালসিয়াম কার্বনেট
  • ম্যাগনেসিয়াম ফসফেট ইত্যাদি।