×

দাঁতের জন্য সঠিক টুথব্রাশ

সংবাদ প্রতিনিধি ১২:১৭ মিঃ, জুলাই ৪, ২০১৯ Views : 1159

কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা রাখতে হয় । প্রকৃতপক্ষে আমরা ক” জন সে কথা মেনেচলি ? ঝকঝকে সাদা দাঁতের আকাঙ্ক্ষা আমাদের সবারই । ঝকঝকে সাদা দাঁতের জন্য মানসম্মত টুথব্রাশ ব্যবহার করুন । টুথব্রাশ কেনার আগে খানিকটা সতর্ক হোন ।

  • টুথব্রাশের মাথার সাইজ-

দেখে নিন, আপনার টুথব্রাশের মাথা যাতে সহজেই মুখের সব প্রান্তে পৌঁছাতে পারে । বিশেষত মোলার দাঁতের প্রান্ত ভালোভাবে ব্রিশলগুলো ছুঁয়ে যাচ্ছে কিনা সে ব্যাপারে সতর্ক হোন । ব্রিশল যাতে দাঁতের সামনে পিছনে দুই দিকই ভালো করে পরিষ্কার করতে পারে সে বিষয়ে আগে নিশ্চিত হোন । টুথব্রাশের মাথা অন্তত ১ ইঞ্চি লম্বা ত্রং ০.৫ ইঞ্চি চওড়া হওয়া প্রয়োজন ।

  • ব্রিশলের ধরণ

ডেন্টিস্টরা সাধারণত মিডিয়াম সফট ব্রিশল ব্যবহার করতে বলেন । শক্ত ব্রিসল মাড়ির কোষ ক্ষয় করে । যার ফলে বেড়ে যায় সেন্সিটিভিটি ।

  • টুথব্রাশের হ্যান্ডল

টুথব্রাশ কেনার সময় তার হ্যান্ডলের দিকেও খেয়াল রাখতে হবে । দেখে নিন, হ্যান্ডেলটা ঠিকঠাক ধরতে পারছেন কিনা । হ্যান্ডল ফ্লেক্সিবল হওয়া প্রয়োজন । হ্যান্ডল যত শক্ত হবে দাতের ক্ষতি হওয়ার সম্ভাবনা তত বেশি ।