এটি খুব স্বাভাবিক যে আমরা যেসব খাদ্যগ্রহণ করি তা আমাদের রক্ত এবং রক্তসংবহনতন্ত্রের উপর প্রভাব ফেলে। আমাদের গৃহীত খাদ্যদ্রব্য রক্তের গুণগত মানের অনেকটাই নিয়ন্ত্রণ করে। আমাদের হৃদপিন্ড এবং রক্তনালীর কার্যাবলিও বহুলাংশে এসব খাদ্যের উপর নির্ভরশীল। কিছু খাদ্য আছে যা রক্তকে পরিশুদ্ধ করে এবং রক্তের স্বাভাবিকতা বজায় রাখে। যেমন-
- সবুজ শাকসবজি: সবুজ শাকসবজি রক্ত উৎপাদন করে, রক্তকে পরিশুদ্ধ করে এবং রক্ত থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে।
- শসা: শসা দেহ থেকে বর্জ্য ও বিষাক্ত পদার্থ বের করে দিতে সক্ষম। তাছাড়াও শসা দেহে পানি, পটাশিয়াম ও ভিটামিন যোগান দেয় যা রক্তের গতিশীলতা বজায় রাখে। শসায় প্রদাহপ্রতিরোধী ক্ষমতা থাকায় এটি রক্তের জন্য অত্যন্ত উপকারী।
- শতমূলী: শতমূলী মূত্র উৎপাদন ও মূত্র পরিষ্কারক হিসেবে সর্বজনবিদিত। নিয়মিত এটি খেলে তা রক্তের পরিশুদ্ধতা নিশ্চিত করে। এটি রক্তের স্বাভাবিক গতিশীলতা বজায় রাখার পাশাপাশি যকৃতের পিত্তরস প্রবাহ ঠিক রাখে।
- ডালিম: ডালিম হৃদরোগীদের হৃদপিন্ডের রক্তপ্রবাহ বাড়াতে সাহায্য করে। এতে ফাইটোক্যামিকেল থাকে যা রক্তনালীর ভেতরের সুক্ষ্ম স্তরকে রক্ষা করে।
- অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ খাদ্য: অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ খাদ্য রক্তের প্রবাহকে বৃদ্ধি করে। এগুলো নতুন কোষ তৈরীতে সাহায্য করে যা রক্তসংবহনতন্ত্রকে সমুন্নত করে। অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ খাদ্যের মধ্যে বীটস, ব্লুবেরি, বাঁধাকপি অন্যতম।
- হলুদ: রক্তের জন্য উপকারী খাদ্যের মাঝে অন্যতম হল হলুদ। এতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি কারকিউমিন থাকে যা রক্তের প্রদাহ রোধ করে। তাছাড়াও হলুদ রক্তনালীর প্রায় ২৬% চর্বি কমাতে পারে।




.jpg)

.jpg)






