×

বয়সের ছাপ

সংবাদ প্রতিনিধি ১২:৫৪ মিঃ, মার্চ ১১, ২০১৯ Views : 1048

তিনটি অতি সাধারণ অ্যান্টি এজিং উপাদান লেবু, নারিকেল তেল ও ডিম যা প্রত্যেকের  ঘরে আছে। এসব ব্যবহারে খুব অল্লদিনেই আপনার ত্বক হয়ে উঠবে তারুণ্যের দীপ্তভরা।

  • হাত বাড়ান লেবুর দিকে 

লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন –সি, যা ত্বকের কোলাজনের উৎপাদন বৃদ্ধি করে ও ত্বকের টানটান ভাব ফিরিয়ে দেয়।লেবুর রস নিংড়ে নিন, তাজা রস তুলো দিয়ে মুখে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন ও ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। রোজ করুন এই কাজটি।

  • নারিকেল তেল অনন্য উপাদান

সকালে ও রাতে মুখে নারিকেল তেলের ম্যাসাজ ফিরিয়ে দেবে ত্বকের তারুণ্য। অল্ল কয়েক ফোঁটা তেল নিন, ঘুমাবার আগে মুখ ম্যাসাজ করে ঘমান।সানব্লক হিসাবেও ত্বকে ব্যবহার করতে পারেন বিশুদ্ধ নারিকেল তেল যা ত্বকের তারুণ্য ধরে রাখতে সহায়ক।

  • ডিমের একটি দারুণ ফেসপ্যাক

দুটি ডিমের সাদা অংশ , দুই টেবিল চামচ টক দই ও সামান্য চিনি একসাথে মিশিয়ে নিন। এই ফেসপ্যাক মুখে,গলায় ও হাতে মাখুন। ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন, দারুন এই ফেসপ্যাক অল্ল কিছু দিনেই আপনার ত্বককে করে তুলবে তরুণ ও ‍সুন্দর। ‍সপ্তাহে অন্তত ৩ বার করুন।