×

ত্বকের বিশেষ যত্ন

সংবাদ প্রতিনিধি ০৫:৪৫ মিঃ, এপ্রিল ১৩, ২০১৯ Views : 868

ত্বকের অ্যালার্জি গরমে ঘাম হলে এবং ধূলাবালির কারণে অনেকের ত্বকের ফ্যাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ ঘটে। এর ফলে চুলকানি, র‌্যাশ, অ্যালার্জির সমস্যা দেখা যায়। এ থেকে রক্ষা পেতে বাড়তি সতর্কতা দরকার। • যারা অ্যালার্জির সমস্যায় ভুগছেন, তারা কাঁচাহলুদ বাটা ও শশার রস লাগালে উপকার পাবেন।• গাজরের রস বা দুর্বাঘাসের রস লাগালেও উপকার পাবেন।• ধূলাবালি ও কোলাহলপূর্ণ স্থানে এড়িয়ে চলতে চেষ্টা করুন।• আরামদায়ক, নরম,ও সুতি কাপড়ের পোশাক পরুন। যাতে পোশাকটি সহজেই ঘাম শুষে নেয়। সমস্যা বেশি হলে বিশেষজ্ঞের পরামর্শমতো ছত্রাকনাশক ক্রিম, লোশন ও পাউডার ব্যবহার করুন।