ঝকঝকে দাঁতের জন্য আপনি রোজ দু বেলা নিয়ম করে দাঁত মাজেন? জানেন কি এই অভ্যাস শুধু দাঁত বা মাড়ি নয় সুস্থ রাখে আপনার হৃদয়ও!
মাড়িতে ব্যাকটেরিয়া সংক্রমণ জন্ম দেয় বিভিন্ন হার্টের অসুখের । এই ব্যাকটেরিয়া রক্তবাহিকার মধ্যে ঢুকে রক্ত জমাট বাঁধিয়ে দেয় । আটকে সদেয় হার্টের ভালভের মুখ । বেড়ে যায় রক্তচাপ । বাড়িয়ে তোলে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও ।
নিয়মিত দু বেলা দাঁত না মাজলে মুখে ব্যাকটেরিয়ার সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় । যার সংঙ্গে পাল্লা দিয়ে বাড়ে হার্টের সমস্যাও ।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যাদের ক্রনিক মাড়ির সমস্যা আছে তারা সাধারণত হার্টের সমস্যাতেও ভোগেন ।
অতিরিক্ত তামাক সেববন, ডায়াবেটিস এবং অপুষ্টি দাঁত ও মাড়ির সমস্যা বাড়ায় । প্রতিক্ষেত্রে ভুক্তভোগীদের হার্টের সমস্যায় আক্রান্ত হওয়ার সম্ভাবনাও প্রবল ।




.jpg)

.jpg)






