আক্কেল দাঁত নিয়ে আমরা কমবেশি সবাই ভুগে থাকি । আক্কেল দাঁতের ব্যথা খুবই অসহনীয় । আমাদের মুখগহবরের ওপরের ও নিচের পাটির সবচেয়ে পেছনে বামে-ডানে মিলিয়ে মোট চারটি পেষণ দাঁত রয়েছে । এগুলোই আক্কেল দাঁত । কারো চারটি দাঁতই উঠতে পারে, আবার কারো নাও উঠতে পারে । এতে চিন্তার কিছু নেই । সাধারণত ১৭ থেকে ২১ বছর বয়সের মধ্যে এই দাঁত উঠে থাকে । কারো হয়তো এই দাঁত আংশিকভাবে উঠে, অনেকে আবার মাড়ির নিচেই থেকে যায় ।
আক্কেল দাঁত ওঠার সময় প্রচন্ড ব্যথা হয় । ব্যথায় মুখের ভেতরসহ গালও ফুলে যায় । আমাদের দুধদাঁতগুলো পড়ে গেলে সে জায়গায় স্থায়ী দাঁতগুলো আসতে থাকে । অথাৎ স্থায়ী দাঁতগুলোর জন্য ফাকাঁ জয়গা থাকে । কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মুখের ভেতর আক্কেল দাঁতের জন্য পর্যাপ্ত জায়গা থাকে না । আক্কেল দাঁত তখন আয়শিকভাবে এবং আঁকাবাঁকা হয়ে ওঠে । আবার কখনো উঠতেই পারে না । মাড়ির নিচেই থাকে । এছাড়া আক্কেল দাঁতের মাড়ির টিস্যুর নিচে অনেক সময় খাবার জমে থাকে । এতে ব্যাকটেরিয়া প্রবেশ করে মাইড়তে ইনফেকশন হতে পারে । চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে পেরিকরোনাইটিস বলে । ইনফেকশনের ফলে তীব্র ব্যথা হয়, মাড়ি ও গাল ফুলে যায় । মুখ হাঁ করতে অসুবিধা হয় । মূখে দুর্গন্ধ এবং কারো কারো জ্বরও হতে পারে । ভেতরের দিকে এই দাঁতের অবস্থান হওয়ায় ব্রাশ ঠিকমতো পৌঁছে না । এতে আক্কেল দাঁত ও তার পাশের দাঁত দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে । অনেক সময় খাবার জমে ক্যারিজও সৃষ্টি হতে পারে ।



.jpg)
.jpg)

.jpg)






