বর্তমান প্রযুক্তির ছোঁয়ায় শারীরিক পরিশ্রমের চেয়ে বেড়ে গেছে বুদ্ধির পরিশ্রম। আর সেজন্যই কাজ করতে হয় চেয়ারে বসে বসে। প্রতিদিন গড়ে ৭-৯ ঘন্টা অফিসে বসে কাজ করতে হয়। দিনের পর দিন এমন বসে বসে কাজ করার কতগুলো ক্ষতিকর দিক রয়েছে। আসুন জেনে নেই বেশিক্ষণ বসে থাকলে কী সমস্যা হতে পারেঃ-
- হৃদরোগের ঝুঁকিঃ দিনে ৬ ঘন্টার বেশি সময় বসে দীর্ঘদিন কাজ করলে অন্তত ৬৫ শতাংশ ক্ষেত্রে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এভাবে কাজ করতে থাকলে আয়ু অন্তত ৭ বছর কমে যায়।
- শরীরে চর্বি জমেঃ এক জায়গায় অনেকক্ষণ বসে থাকলে মাংসপেশির কর্মক্ষমতা কমে যায় । ফলে ক্যালরি বার্ন করার ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে । তাই বসে বসে কাজ করলে শরীরে বেশি করে চর্বি জমতে শুরু করে ।
- ডায়াবেটিসের ঝুঁকি : একভাবে দিনের পর দিন বসে থাকলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে থাকে ।
- ক্যান্সার প্রবণতা : দীর্ঘক্ষণ বসে কাজ করা ফুসফুস, মূত্রনালী ও কোলন ক্যানসারের প্রবণতা বাড়িয়ে তোলে ।
- হাড় দুর্বল : দিনের পর দিন বসে কাজ করলে হাড় দুর্বল হয় । দীর্ঘক্ষণ বসে কাজ করলে বাত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় ।
- পিঠ ও মেরুদন্ডে চাপ : একভাবে বসে থাকলে পিঠ ও মেরুদন্ডে প্রবল চাপ পড়ে। এছাড়া এর চারপাশের মাংসপেশি ও হাড়ের সংযোগস্থলেও চাপ পড়ে। ফলে বিভিন্ন ধরণের সমস্যা হতে পারে।



.jpg)
.jpg)

.jpg)






