পাতলা চুল নিয়ে অনেক মানুষেরই আক্ষেপের শেষ নেই। চুল পড়ে যাবার কারুণে অনেকের চুল পাতলা হয়ে যেতে পারে আবার কারও কারও চুল জন্মগতভাবেই হয়ে থাকতে পারে পাতলা।
ঘন,ভারী চুল পেতে চাইলে আপনিও করতে পারেন এই কাজগুলোঃ-
- খাদ্যাভ্যাসে আনুন পরিবর্তন
চুল পাতলা হয়ে যাওয়াটা হতে কোনো ভিটামিনের অভাবের লক্ষণ।
আপনার খাদ্যাভ্যাসের সাথে খেতে পারেন কোনো ভিটামিন সাপ্লিমেন্ট।
এটা চুলকে শক্তিশালি করবে্।
- সঠিক যত্ন নিন
নিজের চুলের ব্যাপারে থাকুন সচেতন। চুল পড়ার ক্ষেত্রে মাথার তালুতে কোনো সমস্যা আছে কিনা তা নিয়ে ডাক্তারের সাথে কথা বলুন । নিয়মিত তালু ম্যাসাজ করুন। চুল শ্যাম্পু এবং কন্ডিশন করার ক্ষেত্রে ভালো এবং আপনার চুলের সাথে মানানসই পন্য ব্যাবহার করুন। অতিরিক্ত স্টাইলিং, আয়রনিং, কার্লিং এবং রাসায়নিক থেকে চুলকে বাচিয়ে রাখুন। বেশিক্ষণ রোদে বা ধুলাবালিতে থাকলে চুল ঢেকে রাখার চেষ্টা করুন। ব্লোড্রাই কম করে প্রাকৃতিকভাবে চুল শুকানোর চেষ্টা করুন।
- ভলিউমিনাইজিং পণ্য ব্যবহার করুন
চুল প্রাকৃতিকভাবে ঘন করতে না পারলে ব্যবহার করতে পারেন এমন সব পণ্য যেগুলো আপনার চুলকে ঘন দেখাতে সাহায্য করে। ভলিউমিনইজিং শ্যম্পু, কন্ডিশনার এগুলোতো আছেই্। স্যাভিয়ানো পরামর্শ দেন সম্ভব হলে ভলিউমিনাইজিং জেল এবং মুজ ব্যবহার করার্। ভেজাভেজা চুলে এই পণ্য ব্যবহার করে ব্লোড্রাই করলে সাথে সাথেই চুল ঘন মনে হবে। ড্রাই শ্যাম্পুও এক্ষেত্রে ভালো কাজ করে্।
- ঠিকভাবে চুল কাটুন
হেয়ারকাট আপনার চুলে অনন্য পরিবর্তন আনতে পারে। লংলেয়ার এবং ব্লান্টকাট আপনার চুলকে ঘন দেখাতে সাহায্য করে। নিয়মিত ট্রিম করাটাও জরুরি।
- ছোট চুল ভালো
আপনি সাধারনত যতো লম্বা চুল রাখেন, তার চাইতে কিছুটা ছোট করে চুল কাটালে তা দেখতে ঘন মনে হবে।
- প্রাকৃতিক উপাদান
কিছু প্রাকৃতিক উপাদান আছে যেগুলো প্রাকৃতিকভাবেই আপনার চুল করে তুলবে ঘন। ঘরেই এসব উপাদান ব্যবহার করে উপকার পেতে পারেন আপনি। Bustle এর মতে এই উপাদানগুলো হলো-
- ক্যাস্টর অয়েল
- নারিকেল তেল
- আপেল
- অ্যালোভেরা
- মধু
- লেমন গ্রাস



.jpg)
.jpg)

.jpg)






