আমরা যারা স্বাস্থ্যসচেতন, বিশেষত যারা সৌন্দর্যপ্রিয় তারা মুখমন্ডলের যত্নে ব্যাপারে খুব সংবেদনশীল।আমাদের মুখমন্ডল আমাদের ব্যক্তিত্বের একটা রুপ প্রকাশ করে।মুখ দেখেই আমরা মানুষের মনের ভাব বুঝতে পারি। মুখমন্ডলের কোন অংশের যে কোন বিকৃতি-বিচ্যুতি আমাদের বিচলিত করে। আমরা সবাই চাই আমাদের মুখাবয়ব নিপাট, পরিপাটি মাজির্ত ও রোগমুক্ত থাকুক। মুখমন্ডলে সবচেয়ে বেশি যে সমস্যা দেখা যায় তা হল ব্রণ।প্রধানত কিশোর- কিশোরীদের প্রায় সবাই কোন না কোন সময়ে ব্রণে আক্রান্ত হয় যা একদিকে মুখমন্ডলের সৌন্দর্যহানি করে তেমনি কোন না কোন ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চর্ম সমস্যা তৈরী করতে পারে। ব্রণ সাধারণত এক প্রকার ব্যাকটেরিয়া সৃষ্টি রোগ। `Propniobacterium acne` নামক ব্যাকটেরিয়া এ রোগের জন্য দায়ী। এই ব্যাকটেরিয়া আমাদের ত্বকে বাস করে এবং উপযুক্ত পরিবেশে এটি ব্রণ তেরী করে।কৈশোরে অ্যান্ড্রোজেন হরমোন ক্ষরণ এবং ত্বকের সিবেসিয়াস গ্রন্থির সিবাম এর অতিক্ষরণ ব্যাকটেরিয়ার জন্য অনুকুল পরিবেশ তৈরী করে। এতে ব্যাকটেরিয়ার সংখ্যা দ্রুত বেড়ে যায় এবং তা ত্বকের লোমকূপে প্রদাহ তৈরী করে যা ব্রণ হিসেবে দেখা যায়।




.jpg)

.jpg)






