×

ত্বকের কালো দাগ

সংবাদ প্রতিনিধি ১১:৩০ মিঃ, ফেব্রুয়ারি ২৬, ২০১৯ Views : 1055

একটা ছোট্ট ফুসকুড়িকে টেনেটুনে, হাত দিয়ে বিকট কোন ক্ষত বা দাগ বানিয়ে তোলা- এমনটা ঘটে আমাদের সবার সাথেই। বিশেষ করে সেই ফুসকুড়ি বা ব্রণ যদি হয় মুখে। খানিক পরপর নিজের অজান্তেই হাত চলে যায় সেখানে। কিন্ত একবার যদি কালো দাগ জন্ম নেয় আপনার মুখের সুন্দর ত্বকে, তাহলে সেটাকে কী করে সরানো যাবে? ঘুরে ফিরে প্রায় প্রত্যেকটি মানুষের বিশেষ করে নারীদের মাথায় এ প্রশ্নটি চলে আসে বারবার।

সাধারণত মুখের ওপরে কালো দাগ হওয়ার পেছনে নিচের কারণগুলোই বেশি ভূমিকা রাখে। আর সেগুলো হচ্ছে-

  • মানসিক চাপ
  • ত্বকের অযত্ন
  • অতিরিক্ত প্রসাধন ব্যবহার
  • যকৃত,বৃক্ক বা ফুসফুসের সমস্যা
  • ক্যান্সার
  • বহুমূত্ররোগ ইত্যাদি

যদি এগুলো হয় আপনার মুখের ওপরে কালোদাগ হবার কারণ তাহলে এ ব্যাপারে যত্নবান হতে হবে। তবে সেই সাথে কিছু ঘরোয়া উপায়ও অবলম্বন করতে পারেন আপনি ত্বকের কালোদাগ দূর করার জন্যে। আর সেগুলো হচ্ছে-

  • লেবুর রস: মুখের কালোদাগ দূর করার ক্ষেত্রে আপনার জন্যে সবচাইতে কার্যকর ও সহজ উপায় হতে পারে লেবুর রস। খানিকটা তুলো নিয়ে হাতে লেবুর রস মিশিয়ে মুখের কলো স্থানটি ঘষুন। সেটাকে খানিকসময় শুকোবার সুযোগ দিয়ে তারপর ধুয়ে ফেলুন। ভিটামিন সি থাকবার কারণে কয়েকবার ব্যবহারেই একটু হলেই আপনার মুখের কালচে ভাব কমিয়ে দেবে লেবুর রস। তবে একেবারে পুরোপুরি সেরে ওঠার জন্যে অন্তত দুই সপ্তাহ এটি ব্যবহার করুন।
  • পেঁপেঁ: পেঁপেঁর ভেতরে ত্বকের কালো দাগ, বয়সের ছাপ ও ক্লান্তি দূর করার ক্ষমতা রয়েছে। আর তাই একটি পেঁপেঁ বেটে নিয়ে সেটাকে মুখের ওপরে ২০ মিনিটের জন্যে লাগিয়ে রাখুন। আপনার মুখের উজ্জ্বলতা তো বাড়বেই, সেই সাথে দূর হবে কালো দাগও। এক্ষেত্রে প্রতিদিন দুইবার করে এই কাজটি করে যেতে হবে আপনাকে।
  • অ্যালোভেরা: অ্যালোভেরাতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট। আর তাই এটি খুব সহজেই আপনার ত্বককে সজীব ও কমবয়সী করে তুলতে সাহায্য করে। দূর করতে সাহায্য করে কালো দাগ। এক্ষেত্রে অ্যালোভেরার একটি ফেসমাস্ক তৈরি করে মুখে লাগাতে পারেন। খুব দ্রুত ফল পেয়ে যাবেন এতে করে আপনি।
  • আলু, ডিম ও হলুদ: আলু চোখের কালো দাগ বা মুখের কালো দাগ দূর করতে সাহায্য করে এটি কম-বেশি সকলেই জানেন। তবে কেবল আলুই নয়, এরপর হলুদ আর ডিমও ব্যবহার করুন মুখের কালো দাগের ওপর। ‍ডিমের ভেতরে থাকা অ্যামাইনো এ্যাসিড আপনার ত্বকের কালো দাগকে করে তুলবে হালকা আর হলুদ ত্বককে করে তুলবে উজ্জ্বল।