×

নভেম্বর ২০২০

আইভি খান ওয়াহিদ ০২:৩১ মিঃ, জুলাই ১৭, ২০২১ Views : 1013

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীত আসার বেশ কিছু আগে থেকেই বলে আসছেন, শীতে COVID-19 এর সংক্রমন বৃদ্ধির কথা, আমাদের সচেতন হবার কথা। শীতে করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সামনে ৩টি করনীয় রয়েছে। (১) স্বাস্থ্যবিধি অনুসরণ (২) প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ (৩) কার্যকর ভ্যাক্সিন প্রয়োগ।

চিকিৎসা ব্যবস্থায় বাংলাদেশ এখন সক্ষমতা অর্জন করেছে। তবে আমাদের মনে রাখতে হবে, মাস্ক-ই এখন ‘সামাজিক ভ্যাক্সিন’, সবাইকে শারীরিক দূরত্ব অন্তত:পক্ষে ৩ ফিট বজায় রেখে সামাজিকতা রক্ষা করতে হবে, সাবান পানি কিংবা স্যানিটাইজার দিয়ে প্রয়োজন অনুযায়ী হাত ভালো করে পরিস্কার করতে হবে। ভিড় এড়িয়ে চলতে হবে। শিশু ও বয়স্কদের ওপর বিশেষ নজর রাখতে হবে। শীতের এ সময় শীতকালীন রোগ থেকে সতর্ক থাকতে হবে, যাতে করোনা ভাইরাস সে সুযোগটা না নিতে পারে। প্রয়োজন অনুযায়ী মধু, লেবু কিংবা আদার মিশ্রণে গরম চা খেয়ে নাক, মুখ ও নালির অভ্যন্তরীণ আবরন আর্দ্র রাখতে হবে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য শীতের শাক সবজি আর মিঠে রোদ গায়ে লাগাতে হবে ভিটামিন ডি এর স্বল্পতা দূর করার জন্য। কারন ভিটামিন ডি একটি অন্যতম মাইক্রোনিউট্রিয়েন্ট যা অনুপুষ্টি যা মানব দেহে বেশ কিছু গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে। ভিটামিন ডি রক্তে ক্যালসিয়াম যোগানোর মাধ্যমে এর মাত্রা নিয়ন্ত্রণ করে। বিভিন্ন গবেষনায় প্রমানিত হয়েছে যে, শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে মজবুত রাখতে ভিটামিন ডি গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।

সূর্যের আলো ভিটামিন ডি এর একটি প্রধান উৎস। সুর্যালোক দেহের ৮০-৯০% ভিটামিন ও এর যোগান দেয়। আর র্বি যুক্ত ও সামুদ্রিক মাছ, ডিম, মাংস মাশরুম ইত্যাদি থেকে আমরা খাবারের মাধ্যমে ভিটামিন ডি পেতে পারি। রৌদ্রের যে দৃশ্যমান আলো আমরা দেখি, তার চেয়ে কম তরঙ্গ দৈর্ঘের আলট্রাভায়োলেট (ইউভি) শরীরের ত্বকের অভ্যন্তরে কোলেস্টরলের (7-dehydrocolesterol) সাথে বিক্রিয়া করে ভিটামিন ডি তৈরি করে।

আমেরিকার সোসাইটি অফ বোন এন্ড মিনারেল রিসার্চ এর গবেষনায় প্রতিয়মান যে, বয়স্ক লোক যারা ভিটামিন ডি স্বল্পতায় ভুগছেন, তাদের মধ্যে এ রোগের আক্রান্তের হার, তীব্রতা এবং মৃত্যুর সংখ্যা বেশী। কাজেই আমরা সবাই চেষ্টা করবো ভিটামিন ডি এর স্বল্পতা দূর করার, স্বাস্থ্যবিধি মেনে চলার, আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভালো থাকার, সুস্থ থাকার।


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

আর ‘‘আমার স্বাস্থ্য’’ এর সাথেই থাকুন- এ প্রত্যাশা রইলো।