×

মোটা হলে রক্ষে নেই! করোনা সংক্রমনের ঝঁকি বেশি স্হূলকায়দের।

আ. স. ম. ওয়াহিদুজ্জামান ১১:৫৮ মিঃ, মে ২২, ২০২১ Views : 691

মোটা মানুষের মধ্যে করোনা সংক্রমনের সম্ভাবনা অনেকটাই বেশি। অন্তত সংক্রমনের অতিত ইতিহাস সেকথায় বলছে। 

এমনিতেই ওজন বেশি হলে রোগ-ব্যাধি বাসা বাধার সম্ভাবনা বেশি থাকে। কারন মোটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা আর পাচটা সাধারন মানুষের তুলনায় অনেকটাই কম হয়। সম্প্রতি মার্কিন গবেষকরা পরিসংখ্যান তুলে দাবি করেছেন, অন্য রোগের মতো স্হূলকায়দের শরীরে করোনা ভাইরাসের সংক্রমন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। মার্কিন গবেষকদের দাবি, যাঁদের BMI  ২৫ থেকে ৪০ বা তারও বেশি তাদের COVID-19 সংক্রমনের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সে কারনেই মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমন বশি বলে মনে করছেন গবেষকরা। সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষা বলছে আমেরিকার প্রয় ৪০ সতাংশ মানুষ স্হূলতার শিকার। তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের মোট করোনা আক্রান্তের ৬৪ শতাংশ রোগীর BM ২৫ থেকে ৪০ এর মধ্যে। ৭ শতাংশের BM  চল্লিশের বেশি। তাঁদের অবস্হা সংকটজনক। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে নয় এর আগে চিন এবং ইটালির পরিসংখ্যানও একই রকম ইঙ্গিত দিয়েছে। 

এখন প্রশ্নও হল কী এই? Body Mass BMI Index (BMI) হল মানবদেহের উচ্চতা এবং ওজনের অনুপাতের সূচক। কোনও ব্যাক্তির ওজনকে তাঁর উচ্চতার বর্গফল দিয়ে ভাগ করে BMI  নির্ণয় করা হয়। যাঁদের BMI ১৮ থেকে ২৪- এর মধ্যে তাদের স্বাভাবিক বলে মনে করা হয়। যাদের BMI এর থেকে কম তাঁদের পাতলা এবং যাদের উচ্চতা ২৫ থেকে চল্লিশের মধ্যে তাঁদের স্হূল বলে গন্য করা হয়। স্হূলকায়দের মূল সমস্যা হল, এদের অনাক্রম্যতা অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কম। মোটা মানুষের শরীরে স্হূলকায়ত্বের কারণে দীর্ঘস্হায়ী রোগ বাসা বাঁধার সম্ভাবনা আরও বেশি। যা কিনা এদের আরও দুর্বর করে। তাই আর দেরি নf করে শিগগির মেদ ঝরানোর চেষ্টা করুণ ।