সন্তান জন্মদান যে কোনো মায়ের জন্য সুখকর অনুভুতি হলেও করোনার প্রাদুর্ভাবের কারণে অনেকের কাছেই গর্ভবস্থা ভয়, উদ্বেগ আর অনিশ্চয়তার বিষয় হয়ে দাড়িয়েছে। এ সময়টাতে কতজন গর্ভবতী নারী কীভাবে নিজেদের এবং তাদের শিশুদের সূরক্ষিত রাখতে পারবেন তা নিয়ে কোভিড-১৯ বৈশ্বিক মহামারির সময়ে গর্ভাবস্থায় পরিচর্যা বিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
সেখানে সংক্রমনের এই সময় প্রসবপূর্ন চেকআপ চালিয়ে যাওয়া নিরাপদ বা জরুরি কিনা সে বিষয়ে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, বিশ্বের অনেক দেশেই ধাত্রী কিংবা মিডওয়াইফরা ফোনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করছেন। সেক্ষেত্রে সুযোগ থাকলে শিশুর অবস্থা ও বৃদ্ধি পর্যালচনা সংক্রান্ত অ্যাপায়েন্টমেন্ট ভিডিও কলেই সেরে ফেলতে পারে।
প্রতিবেদনটিতে নিজেরা এবং স্বাস্থ্যকর্মীরা যাতে সংক্রমিত না হন এ কারনে গর্ভাবস্থায় স্বাস্থ্যকর্মীর সঙ্গে কম দেখা করা উচিত বলেও পরামর্শ দেয়া আছে। তবে খুব প্রযোজন হলেই তবেই সরাসরী দেখা করতে বলা হয়েছে তাতে।
ইউনিসেফের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সন্তানের জন্মের পর নিয়মিত টিকাসহ পেশাগত সহায়তা ও দিকনির্দেশনা গ্রহন অব্যাহত রাখাও গুরুত্বপূর্ন ।
এ কারণে নিজের এবং শিশুর জন্য এসব বিষয়ে সহায়তা গ্রহনের সবচেয়ে নিরাপদ উপায় সর্ম্পকে স্বাস্থ্যকর্মীর সংঙ্গে কথা বলা উচিত।




.jpg)

.jpg)






