×

মাড়ি থেকে রক্ত

সংবাদ প্রতিনিধি ১২:৫৩ মিঃ, জুন ২০, ২০১৯ Views : 1011

 মাইল্ড গাম ডিজিজ বা জিনজিভাইটিস একটি ক্রনিক রোগ, যা মাড়িতে ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয়ে থাকে। এছাড়া এধরণের ব্যাকটেরিয়া দাঁতের প্লাক তৈরি করতে পারে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। দাঁতের মাড়ির রোগ প্রায়ই ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে হয়ে থাকে। এতে মাড়ির কোনো অংশে প্রদাহ সৃষ্টি হয় এবং মাড়ি ফুলে যায়। তবে এতে প্রাথমিকভাবে তেমন ব্যথা হয় না। 

মাড়ির এ রোগ থেকে রক্তপাত শুরু হয় যখন ছোট ছোট পাদাহ ও ফুলা অংশে ব্রাশের আঘাত লাগে। প্রাথমিকভাবে এতে সেভাবে ব্যথা না লাগলেও তা থেকে রক্তপাত শুরু হয়। 

অনেক মানুষই দাঁতের এ সমস্যাকে সেভাবে পাত্তা দেন না। এতে দাঁতের রক্তপাত অনেকটা স্বাভাবিক বিষয় বলেই গণ্য করা হয়। ফলে পরিস্থিতি যখন জটিল হয়ে তখন তা নিরাময় করাও দুরুহ হয়ে যায়।

গবেষকরা জানাচ্ছেন, মাড়ির সমস্যা শুধু মুখেই সীমাবদ্ধ থাকে না। এটি হৃদ রোগের ঝুঁকি বাড়ায় এবং ডায়াবটিস ও স্ট্রোকের সম্ভবনাও সৃষ্টি করে। 

মাড়ি সুস্থ রাখার একমাত্র উপায় হলো মুখের পরিচ্ছন্নতা ঠিক রাখা। আপনি প্রতিদিন দুইবার করে ব্রাশ ও ফ্লস করে মাড়ি সুস্থ রাখতে ও দাঁত নিরাপদ রাখতে পারেন। দাঁত সুস্থ রাখার  উপায়ঠি সহজ হলেও বহু মানুষ এ সহজ কাজটি করতে পারেন না। এ কারণে দাঁতের ও মাড়ির সমস্যা সৃষ্টি হয়। তবে দাঁতে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে তার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

এছাড়া আপনার দাঁতে যদি ঠান্ডা কিংবা গরমে শিরশির অনুভূতি হয়, দাঁত থেকে রক্ত ঝরে কিংবা ব্যথার অনুভূতি হয় তাহলে চিকিৎসকের পরমর্শ নিন। এছাড়া দাঁতে যদি ক্যাভিটি সমস্যা থাকে তাহলে প্রতি ছয়মাস পর পর দন্ত চিকিৎসকের পরমর্শ নেওয়া উচিত।