×

চুলের যত্ন

সংবাদ প্রতিনিধি ০৫:২০ মিঃ, এপ্রিল ৩, ২০১৯ Views : 914

অনেকেরই মাথায় প্রচন্ড চুল উঠে। আবার অনেকের মাথার ত্বক শুষ্ক কিংবা কারো কারো চুল তেমন একটা ঝলমলে নয়। এমন নানা সমস্যার জন্য  অধিকাংশক্ষেত্রে চুলের পরিচর্যার অভাবকে দায়ী করা যায়। মূলত গোসলের আগে, গোসলের সময় এবং গোসলের পরে কিছু সাবধানতা অবলম্বন করলে এই বিষয়গুলো থেকে অনেকাংশেই মুক্তি পাওয়া সম্ভব।: 

চুল ধোয়ার আগে

  • চুলধোয়ার আগে অন্তত আধ ঘণ্টা চুলে তেল দিয়ে রাখুন। সম্ভব হলে রাতে তেল দিয়ে সকালে উঠে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 
  • যাদের চুলে খুশকি খুব বেশি তারা প্রতিদিন টক দই চুলে লাগিয়ে আধঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। এক সপ্তাহ টানা করলে খুশকি প্রায় পুরোটাই চলে যাবে। 
  • টকদই ব্যবহারে যাদের চুলে অসুবিধা হয় তারা লেবু আর অলিভ অয়েল হাল্কা গরম করে চুলে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • চুল মলিন হয়ে গেলে পাকা কলা আর মধু একসাথে চটকে চুলে দিয়ে ৩০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন।  

চুল ধোয়ার সময় 

  • চুলে শ্যাম্পু করলে সরাসরি শ্যাম্পু মাথায় লাগাবেন না, এতে মাথার ত্বক শুষ্ক হয়ে যায়। আগে পানির সাথে মিশিয়ে তারপর চুলে লাগান। 
  • এর পর চুল ধোয়ার পর ‍দ্বিতীয় বার অল্প শ্যাম্পু দিয়ে পুনরায় ধুয়ে ফেলুন্ এতে করে চুলের তেলতেলে ভাব আর থাকবে না। 
  • যারা প্রতিদিন শ্যাম্পু করেন তারা ১ মিনিটের বেশি সময় শ্যাম্পু মাথায় রাখবেন না আর যারা সপ্তাহে ২ বার করেন তারা ৩ মিনিটের বেশি রাখবেন না। 
  • খেয়াল রাখবেন ধোয়ার পর চুলে যেন কোন শ্যাম্পু অবশিষ্ট না থাকে।

চুল ধোয়ার পর 

  • শ্যাম্পু করার পর চুলে ভালো কোন কন্ডিশনার লাগিয়ে ৫ মিনিট রাখুন তবে যাদের কন্ডিশনার ব্যবহারে চুল ঝরে তাদের ব্যবহার না করাই ভালো। 
  • চুলে কন্ডিশনার লাগানোর সময় লক্ষ্য রাখবেন কন্ডিশনার যেন কখনোই চুলের গোড়ায় না লাগে। কন্ডিশনার চুলের গোড়ায় লাগলে তা চুলের গোড়াকে নরম করে ফেলে আর এতে করে অনেক চুল ঝরে। 
  • চুলে কন্ডিশনার লাগানোর পর ভালোমতো চুল ধুয়ে নিবেন যেন ধোয়ার পর চুলে কন্ডিশনার না লেগে থাকে। 
  • যারা প্রাকৃতিক উপায়ে চুলকে নরম ও মোলায়েম করতে চান তারা চুল ধোয়ার পর চায়ের লিকার অথবা এক মগ পানিতে লেবু চিপে সেই পানি অথবা মধু এবং চায়ের ‍লিকার একসাথে মিশিয়ে চুলে লাগান। ভেজা চুল কখনো চিরুনি দিয়ে আঁচড়াবেন না।