×

পা ফাটা

সংবাদ প্রতিনিধি ০১:৪৩ মিঃ, মার্চ ২৭, ২০১৯ Views : 878

যত সুন্দর করেই সাজুন না কেন, ফাটা পায়ের জন্য গেপআপটাই মাটি হয়ে যায়। কীভাবে সামলাবেন এই সমস্যা?

সঠিক স্ক্রাবিং

  • পায়ের মরা কোষ তুলতে প্রতিদিন পিউমিক স্টোন দিয়ে ভালো করে ঘষুন।
  • লেবুর রসের সঙ্গে ভেসলিন মিশিয়ে পা ঘষতে পারেন।
  • গরম জলে মধু মিশিয়ে নিন। তার পর সেই জলে পা ডুবিয়ে রাখুন ১০ মিনিট।

ঘরোয়া প্যাক

  • পাকা কলা চটকে পায়ের ফাটা অংশে লাগাতে পারেন। কিছুক্ষণ পর হালকা গরম জলে ধুয়ে ফেলুন। এতে প্রচুর ভিটামিন রয়েছে, যা পা ফাটা কমাতে সাহায্য করবে।
  • এর পর শুকনো করে মুছে গ্লিসারিন, লেবুর রস এবং গোলাপ জল পায়ের ফাটা জায়গায় লাগিয়ে নিন। 
  • পা ফাটা কমাতে সবচেয়ে ভালো নারকেল তেল।
  • ব্যবহার করতে পারেন সরষের তেল বা অলিভ অয়েলও।

নাইট কেয়ার

  • রাতে ঘুমাতে যাওয়ার আগে হালকা গরম জলে পা ধুয়ে নিন। 
  • সম্ভব হলে রাতে মোজা পরে ঘুমোন।