×

স্বাস্থ্যপরিচর্যা বিজ্ঞান

সংবাদ প্রতিনিধি ১২:৪৬ মিঃ, জানুয়ারি ১৯, ২০১৯ Views : 1033

স্বাস্থ্যপরিচর্যা বিজ্ঞান একটি ব্যবহারিক বিজ্ঞান। এটি আধুনিক বিজ্ঞানের  একটি বিশেষায়িত শাখা যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চ সমন্বয়ের মাধ্যমে মানুষের স্বাস্থ্য পরিচর্যা এবং রোগ প্রতিরোধের পাশাপাশি রোগের কারণ, প্রতিকার ইত্যাদি বিশদভাবে আলোচিত হয়।

আমরা বলতে পারি, স্বাস্থ্যপরিচর্যা হল স্বাস্থ্য বিজ্ঞানের দ্বারা অর্জিত জ্ঞানের যথাযথ ব্যবহার। স্বাস্থ্যপরিচর্যার প্রধান উদ্দেশ্য হল মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা। স্বাস্থ্যবিজ্ঞানের কাজ হল সেই সকল উপাদানগুলোকে খুঁজে বের করা যা মানুষের স্বাস্থ্যকে প্রভাবিত করে এবং সাথে সাথে স্বাস্থের উপর ক্ষতিকর উপাদানগুলোকে সীমিতকরণ ও প্রয়োজনীয় উপাদানগুলোর সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যকে ‍নিরাপদ রাখা এবং এর সাথে অর্জিত জ্ঞানকে জনস্বাস্থের সর্বাঙ্গীণ কল্যাণে ব্যবহার করা।