×

ডিজেনারেশন

আইভি খান ওয়াহিদ ০২:৩৫ মিঃ, অক্টোবর ১১, ২০১৮ Views : 937

ডিজেনারেশন-বয়স বাড়ার সাথে সাথে জোড়া বা অস্থিসন্ধির বয়স বাড়ে। মেয়েদের ২৭ বছর ছেলেদের ৩২ বছর বয়স থেকে এই পরিবর্তন শুরু হয়। বয়স বাড়লে যেমন চুল পাকে, হাড়েরও তেমন বয়স হয়। হাড়ের জোড়া বা অস্থিসন্ধিরও বয়স বাড়ে।

কোথাও হাড়ের আকার পরিবর্তন হয়, মাংসপেশি বা লিগামেন্টে চাপ দিলে বা খোঁচা দিলে ব্যথা লাগে। মেরুদন্ডে এ রকম হলে আমরা বলি ঘাড়ে (সার্ভাইকাল) বা মাজায় (লাম¦ার) স্পনডাইলোসিস হয়েছে। হাঁটু, কোমর বা গোড়ালিতে হলে বলি অস্টিওআর্থ্রাইটিস। কিন্তু এরকম সমস্যার সমাধান তো আপনার নিজের কাছেই আছে। আপনাকে/আমাকে চলাচলের মাঝে থাকতে হবে যতদূর সম্ভব। এতে হাড় যেমন ভালো থাকবে, মাংসপেশি দুর্বল হবে না, রক্ত চলাচলও বাড়বে।

যে কাজগুলো করা ঠিক হবে নাঃ-

● হাঁটু ব্যথার জন্য হাঁটু ভাজ করে কিছু করা ঠিক হবে না

● হাইকমোড ব্যবহার

● সিঁড়ি ভাঙ্গা এড়িয়ে চলা

যে কাজগুলো করতে হবে :-

● সমতল ভূমিতে হাঁটা চলার অভ্যাস

● শরীরের ওজন কমানো

● লো ইমপ্যাক্ট এক্সারসাইজ- যেমনঃহাঁটা, সাতার, যোগব্যয়াম করতে হবে

● সারাদিন একই ভঙ্গিতে বসে না থাকা। যেমনঃ- টিভি বা কম্পিউটারে সামনে,পড়ার টেবিলে, টিভি দেখা বা কম্পিউটারের কাজ করার ফাঁকে ফাকে হাঁটা চলার অভ্যাস করতে হবে।