×

আইসোলেশনের ভয়ে উপসর্গ গোপনেই বাড়ছে করোনার আশম্কা মত বিশেষজ্ঞদের

আ. স. ম. ওয়াহিদুজ্জামান ১০:২১ মিঃ, মে ৩০, ২০২১ Views : 551

আইসোলেশন অথবা কোয়ারেন্টাইন এড়াতে জ্বর বা শ্বাসকষ্ট গোপন করে নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছেন। শুধু তাই  নয়, একজন এভাবে গোপন করতে গিয়ে পরিবারের অন্যন্য সদস্যদেরও সমস্যায় ফেলছেন। এভাবেই কার্যত বিপদ বাড়ছে সমাজে। সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে বিশেষজ্ঞদের মতামত এমনই। 

অনেকেই প্রথমিকভাবে জ্বরের উপসর্গ চেপে গিয়েছিলেন। চিকিৎসককে বলেননি যে তাঁর জ্বর এসেছিল বা শ্বাসকষ্ট ছিল। পরে শারীরিক অবস্থার অবনতির ফলে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তখন অনেকটা দেরি হয়ে গিয়াছে চিকিৎসা শুরু করতে। 

জ্বর গোপন করার প্রবনতা সম্পর্কে সতর্ক করে বলেছেন, অনেকে ওষুধ খেয়ে জ্বর গোপন করে ভর্তি হয়ে যাচ্ছেন। তাঁদের জেনারেল বেডে রাখা হচ্ছে। তারপর ওষুধের প্রভাব কেটে যাওয়ার ১২ ঘন্টা পর শরীরের তাপমাত্রা দেখা দিচ্ছে। আমরা করোনা টেস্টের জন্য নমুনা নিচ্ছি এবং তাদের আইসোলেশনেও পাঠাচ্ছি। কিন্তু ততক্ষনে বিপদ যা ঘটার ঘটে গিয়েছে। জেনারেল বেডে অন্য রোগীর সংস্পর্শে চলে আসছেন তিনি।