করোনাভাইরাসের তান্ডব চলছে। এই মহামারি রুখতে চলছে লকডাউন। ঘরবন্দি সময় কাটছে বেশিরভাগ মানুষের। বড়দের সঙ্গে শিশুদের এখন ঘরবন্দি থাকতে হচ্ছে।
শিশুসন্তানকে সংক্রমন থেকে দুরে রাখতে কিছু নিয়ম আপনাকে মেনে চলতেই হবে। অযথা আতম্কিত হবেন না। শিশু সারা বছরই কোনো না কোনো ভাইরাসের আক্রমনে ভোগে। ফলে তাদের ইমিউনিটিও বেশি হয়, তারা তাড়াতাড়ি সেরেও ওঠে।
যদি কোন কারনে তার শরীর খারাপ হয়, তা হলে সাধারন খাবার দিন। শিশুকে সামাজিক দুরত্ব আর হাত স্যানিটাইজার করার গুরুত্বটা বোঝাতে হবে। স্কুলে যাক বা লকডাউন উঠে যাওয়ার পর কোনো আত্মীয়ের বাড়ি যাক, সামাজিক দুরত্ব মানতেই হবে। বড়রা্ও শিশুকে দেখেই আদর করতে ব্যাস্ত হয়ে উঠবেন না।
তাদের সঙ্গে সময় কাটান। এখনকার বেশিরভাগ শিশুর ধৈর্য কম। তারা না চাইতেই সব পেয়ে যায়। তাই যেকোনো জিনিসের জন্য অপেক্ষা করার বিষয়টি তারা মানতে চায় না। এই অবসরকে কাজে লাগিয়ে তাকে অপেক্ষা করতে শেখান। তার সঙ্গে খেলাধুলা করুন।
শিশুকে মাছ, মাংস, ডিম, সবজি সবই খেতে দিন। কমলা বা মালটার রস দিতে পারেন, খেতে না চাইলে জোর করে খাওয়ানোর প্রয়োজন নেই। বাড়তি ভিটামিন খাওয়ালেই শিশু ভালো থাকবে, তেমনটাও নয়। স্বাভাবিক অ্যাকটিভ জীবন যাপন করুন, তা হলেই হবে।




.jpg)

.jpg)






