×

করোনা ঠেকাতে ভিটামিন ডি

আ. স. ম. ওয়াহিদুজ্জামান ১০:২৬ মিঃ, মে ২৫, ২০২১ Views : 558

করোনাভাইরাসের কোন প্রতিষেধক নেই। তাই শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোই এই ভাইরাসের সংক্রমন ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায়। আর রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ডি অবশ্যই প্রয়োজন। ভিটামিন ডি এর সবচেয়ে বড় উৎস সূর্যালোক। কিন্তু সংক্রমন মোকাবেলায় এখন ঘরে থাকতে হচ্ছে সবাইকে। কাজেই এই সময় ভিটামিন ডি এর চাহিদা পুরনে এই ভিটামিনসমৃদ্ধ খাবার খাওয়ার পরিমান বাড়াতে হবে। 

ত্বকের উপর সূর্যরশ্নি পড়লে শরীরে ভিটামিন ডি তৈরি হয়। বিভিন্ন গবেষনায় দেখা গেছে, ফুসফুসের সংক্রমন যেমন যক্ষা , নিউমোনিয়া ইত্যাদি প্রতিরোধে এই ভিটামিন বেশ কার্যকর ভুমিকা রাখে। আবার দীর্ঘদিন ধরে শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থেকে গেলে ফুসফুসের কার্যকারিতা কমতে পারে বলেও বেশ কিছু গবেষনায় উঠে এসেছে। 

একজন পূর্নবয়স্ক ব্যক্তির এখন ভিটামিন ডি-এর দৈনিক চাহিদা পূরনে ডিম, মাশরুম, স্যামন, হেরিং, সার্ডিন মাছ ও তেলাপিয়া মাছ, ভিটামিন ডি যুক্ত দুধ, দই, কমলার রস ইত্যাদি খাওয়া উচিত। মাছের তেল বা কড লিভার অয়েলে প্রচুর পরিমানে ভিটামিন ডি পাওয়া ‍যায়। খাবাড়ে এই তেল দুই চামচ পরিমান থাকলেই ভিটামিন ডি-এর দৈনিক চাহিদা জোগান চলে আসে। এ ছাড়া ডিমের কুসুম থেকেও ভিটামিন ডি পাওয়া যায়। প্রতি ১০০ গ্রাম মাষরুম থেকে দৈনিক চাহিদার প্রায় অর্ধেক পরিমান ভিটামিন ডি পাওয়া যায়। কাজেই এ সময় নিজের ও পরিবারের সদস্যদের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিনের খাদ্যতালিকায় এসব খাবার থাকা জরুরি। সেই সঙ্গে মেনে চলতে হবে স্বাস্হ্যবিধি ও সামাজিক দূরত্বের সব নিয়মকানুন।