×

নিয়মিত সকালে লেবু পানি পান

নাজনীন নাহার, লেখক ও সাংবাদিক ০১:৫৭ মিঃ, মার্চ ৪, ২০২১ Views : 507

লেবু সাধারনত আমরা খাবারের স্বাদ বাড়াতে এবং গরমের দিনে শরবত তৈরি করতে ব্যবহার করি। কিন্তু আমরা কি জানি এর উপকারিতা কত? লেবুর গুনাগুন প্রচুর, বিশেষ করে এর ভিটামিন-সি এবং খনিজ উপাদানসমূহ আমাদের প্রচুর উপকার করে। হৃদযন্ত্রের  ধড়পড়ানি কমানো থেকে ফুসফুসকে ঠিকভাবে কাজ করতে পর্যন্ত সাহায্য করে লেবু।

সকাল সকাল লেবুপানি পান করা যে কত ভালো, এটা অনেকেই জানেন। কিন্তু জানেন কি কেন ভালো? যদি নিয়মিত রোজ সকালে এক কাপ লেবু পানি পান করেন, আপনার দেহ পাবে অসামান্য উপকারিতা।

 ১. সকাল সকাল লেবু পানি আপনাকে হাইড্রেট করে, শরীরে যোগান দেয় এইসব প্রয়োজনীয় উপাদান যা দেহের পানিশূন্যতা দূর করে।

২. হাড়,জয়েন্ট ও মাসল পেইন কমায় দ্রুত।

৩. ঘন ঘন কৃমির আক্রমণে ক্লান্ত? প্রতিদিন এক গ্লাস লেবু পানি পান করুন,আর কৃমি প্রতিরোধ করুন।

৪. অন্য যে কোন খাবারের চাইতে লেবু পানি ব্যবহারে লিভার অনেক বেশি দেহের জন্য প্রয়োজনীয় এনজাইম তৈরি করতে পারে।

৫. লেবু পানি টক্রিক উপাদান দূর করে লিভারকে পরিষ্কার রাখে।

৬. পেট পরিষ্কার ও ভালো টয়লেট হতে সহয়তা করে।

৭. লেবু পানি আমাদের দেহের মেটাবলিজম বৃদ্ধি করে ও লেবুর অ্যান্টি-অক্রিডেন্ট উপাদান দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

৮. লেবু আপনার নার্ভাস সিস্টেমে দারুন কাজ করে। সকাল সকাল লেবুর পটাসিয়াম আপনার বিষন্নতা ও উৎকন্ঠা দূর করতে সহায়ক।

৯. লেবু পানি শরীরের রক্তবাহী ধমনীগুলোকে পরিষ্কার রাখে ।

১০. উচ্চ রক্তচাপ কমাতে সহয়তা করে।

১১. শরীরের পিএইচ লেভেল উন্নত করে। পিএইচ লেভেল যত উন্নত,শরীর রোগের সাথে লড়াই করতে তত সক্ষম।

১২. ইউরিক এসিড সমস্যা দূর করতে সহায়ক।

১৩. লেবু পানি ত্বকের জন্য খুবই ভালো। লেবুর ভিটামিন-সি উপাদান দেহের ত্বকের জন্য খুব জরুরি। এটি আপনার ত্বককে করে তোলে সুন্দর ও পরিষ্কার।

১৪. লেবু পানি বুক জ্বালাপোড়া দূর করে। যাদের এই সমস্যা আছে রোজ আধাকাপ পানির মাঝে ১চা চামচ লেবুর রস মিশেয়ে পান করুন।

১৫. কিডনি ও প্যানক্রিয়াসের পাথর দূর করতে লেবু অসাধারণ কার্যকর।

১৬. ওজন দ্রুত কমাতে সহয়তা করে। লেবুতে থাকে পেকটিন ফাইবার যা ক্ষুধা নিয়ন্ত্রন করে।

১৭. প্রতিদিন খাবারের সাথে অবশ্যই লেবু খাওয়ার অভ্যাস করুন। এতে আপনার হজমশক্তি বৃদ্ধি পাবে এবং আপনার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করবে।

১৮. লেবুতে অ্যান্টি-ব্যকটেরিয়াল উপাদান রয়েছে,যা আপনার মুখের দুর্গন্ধ দূর করবে।

১৯. লেবুতে থাকে ইলেকট্রোলাইটস(যেমন পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ইত্যাদি)।লেবুতে যে পটাসিয়াম রয়েছে তা আমাদের শরীরকে তরতাজা রাখে এবং ক্লান্তি ও দূর্বলতা থেকে মুক্তি দান করে।