×

দাঁতের ক্ষয়

সংবাদ প্রতিনিধি ১২:৩০ মিঃ, জুন ২৬, ২০১৯ Views : 1280

 দাঁতব্যথার অন্যতম কারণ হল ক্যারিজ বা দন্তক্ষয় । অনেকের কাছে এই রোগটি দাঁতের পোকা নামে পরিচিত । দাঁতের সব রোগের মধ্যে এটাই সবচেয়ে বেশি হয় । 

বর্তমানে দাঁতক্ষয় ও দাঁতে ছিদ্র হওয়া একটি সাধারন সমস্যা হয়ে দাড়িয়েছে । সাধারণত শিশু, টিনএজার ও বয়স্কদের এই সমস্যাটি বেশি হতে দেখা যায় । ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলেই দাঁতক্ষয় হয়ে থাকে । ঘনঘন স্ন্যাক্স ও ড্রিষ্কস খাওয়া, অনেকক্ষণ যাবত দাঁতের মধ্যে খাবার লেগে থাকা, ফ্লোরাইড এর অপর্যাপ্ততা, মুখ শুকনো থাকা, মুখের স্বাস্থ্যবিধি না মানা, পুষ্টির ঘাটতি এবং ক্ষুধামন্দার সমস্যা থাকা ইত্যাদি কারণে দাঁতে ছিদ্র ও দাঁতক্ষয়রোগ হয়ে থাকে । 

লক্ষণসমূহ

  • দাঁতে প্রচন্ড ব্যথা হয়
  • কোনকিছু খাওয়া বা পান  করার সময় হালকা থেকে তীব্র ব্যথা হয় 
  • আক্রান্ত দাঁতে গর্ত দেখা যায় এবং 
  • দাঁতের উপরে সাদা, কালো বা বাদামী দাগ দেখা যায় । 

যদি প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করা না হয় তাহলে ইনফেকশন বৃদ্ধি  পেয়ে ব্যথা ক্রমেই অসহনীয় হয়ে উঠতে পারে এবং দাঁতটি হারানোর সম্ভাবনাও দেখা দিতে পারে । ক্যাভিটির চিকিৎসায় দাঁতে ফিলিং করা হয় ও ক্যাপ পরানো হয় এবং দাঁতের অবস্থা খুব খারাপ হলে রুটক্যানেল করা হয় । এইসব চিকিৎসা খুব ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ । ঘরোয়া কিছু উপায়ে দাঁতের ব্যথা কমানো যায়। জেনে নিন সেই উপায়গুলো সম্পর্কে 

  • হলুদগুঁড়ো 

দাঁতের ছিদ্রের সমস্যায় হলুদগুঁড়ো ব্যবহার খুবই উপকারী । হলুদে ব্যাকটেরিয়া ধ্বংসকারী উপাদান আছে যা দাঁতের ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করতে পারে এবং এর প্রদাহরোধী উপাদান দাঁতের ব্যথা উপশম করতে পারে । হলুদগুড়ো ও পানি ‍মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং  ব্যথার দাঁতে   লাগান, ব্যথা কমে যাবে । 

  • পেঁয়াজ 

 পেঁয়াজের একটি স্লাইস আক্রান্ত দাঁতের উপরে চেপে রাখুন, দাঁতের ব্যথা কমে যাবে । নিয়মিত পেঁয়াজ দেয়া খাবার খেলে দাঁতক্ষয় সমস্যায় উপকার পাওয়া যায় । 

  • লবণ 

লবণে অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে, যা মূখে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত করে প্রদাহ কমাতে ও ব্যথাকে সহনীয় করতে সক্ষম। ১ গ্লাস কুসুম গরম পানিতে ১ টেবিল চামচ লবণ মিশিয়ে মুখে নিয়ে ১ মিনিট রাখুন এবং আক্রান্ত দাঁতের প্রতি মনোযোগ দিন । এভাবে দিনে তিন বার করে করুন, ব্যথা কমে যায় । এছাড়াও ১ টেবিল চামচ লবণ অল্প সরিষার তেলের সাথে অথবা লেবুর রসের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে মাড়িতে ম্যাসাজ করুন কয়েক মিনিট । তারপর কুসুম গরম পানি দিয়ে কুলি করে নিন এভাবে দিনে ২ বার করে কয়েকদিন করুন, ব্যাকটেরিয়া ধবংস হবে। 

এছাড়াও বেকিং সোডা,অ্যালোভেরা, লবঙ্গ,রসুন, পুদিনা,আপেল, সিডার, ভিনেগার ইত্যাদি ব্যবহার করেও ব্যাকটেরিয়াল ইনফেকশন ও দাঁতের ব্যথা কমানো যায়। সকালে ও রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করুন। দাঁত পরিস্কার করতে ফ্লস ব্যবহার করুন এবং প্রতিদিন জিহবা পরিস্কার করুন।