×

৬০ লাখ নার্সের সংকট বিশ্বেঃ ডব্লিউএইচও

আ. স. ম. ওয়াহিদুজ্জামান ১১:০৭ মিঃ, মার্চ ২০, ২০২১ Views : 610

করোনা সংকটকালে সারাবিশ্বে প্রয়োজনের তুলনায় ৫০ লাখ ৯০ হাজারেরও বেশি সংখ্যক নার্স কম আছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য-সংস্থা (ডব্লিউএইচও)।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

নার্সের সবচেয়ে বেশি সংকট রয়েছে- আফ্রিকা- দক্ষিন-পুর্ব এশিয়া ও দক্ষিন-আমেরিকার দরিদ্র দেশগুলোতে। ডব্লিউএইচও এই সংকট সমাধানে পরামর্শও দিয়েছে। 

ডব্লিউএইচওর ব্যবস্থাপনা পরিচালক ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেন, স্বাস্থ্য সংস্থার মেরুদন্ড হলেন নার্স। করোনার এই মহামারিতে অনেক নার্স সামনে থেকে লড়াই করে যাচ্ছেন।

তিনি বলেন, এ সময় তাদের ভূমিকা যে কতখানি অমূল্য, এই প্রতিবেদন সে কথাই আবার মনে করিয়ে দিল। একই সংঙ্গে একটা সতর্ক বার্তাও। তাই বিশ্বকে সুস্থ্য রাখতে নার্সদের প্রয়োজনে যথাযথ সমর্থন নিশ্চিত করতে হবে। 

২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিশ্বজুড়ে নার্সদের সংখ্যা বেড়ে প্রায় ৪৭ লাখ হয়েছে। তাদের ৮০ শতাংশের বেশি কাজ করেন ওই সব দেশে যেখানে বিশ্বে অর্ধেক মানুষের বাস। 

আগামী ১০ বছরের মধ্যে প্রতি ছয় জনের একজন নার্স অবসর নেবেন। 

বিশ্বের ৯০ শতাংশ  নার্স নারী এবং তাদের হাতেগোনা কয়েকজন মাত্র হাসপাতালে জ্যেষ্ঠ পদে আছেন। ফলে নীতিনির্ধারনী পর্যায়ে তাদের সুযোগ-সুবিধা তুলে ধরার কেউ নেই। 

ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়, জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে নার্সরা যখন নেতৃত্ব দেয়ার সুযোগ পাবেন এবং যখন সরকার ব্যাবস্থায় একজন প্রধান নার্সিং কর্মকতা থাকবেন, তখন তাদের অবস্থার উন্নতি হবে। 

সংকট মোকাবেলা করে কিভাবে নার্সদের অবস্থার উন্নতি করা যায়, তার একটি দিকনিদের্শনা দিয়েছে ডব্লিউএইচও। এই খাতে জরুরি বিনিয়োগের আহ্বান জানিয়েছে সংস্থাটি।