×

দাঁত ভালো রাখতে চা

সংবাদ প্রতিনিধি ১০:৫৮ মিঃ, জুলাই ১১, ২০১৯ Views : 939

 একটা কথা প্রচলিত আছে, বেশি চা পান মানে খারাপ দাঁত। কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে, চা দাঁতকে শক্তিশালী করে। 

বিভিন্ন পরীক্ষা করে গবেষকরা দেখতে পান, চার কাপ প্রতিদিনের জন্য দরকারি ফ্লোরাইড সরবরাহ করে। তাছাড়া দাঁতের এনামেলকে শক্তিশালী ও ক্ষয়রোধ থেকে রক্ষা করে চা। 

ক্যাফেইনমুক্ত চা-তে বেশি ফ্লোরাইড পাওয়া যায়। মূলত মাটি থেকে এই উপাদান চা গাছে আসে। 

গবেষণা নিবন্ধে বলা হয় ,এক মগ (২৪০ মিলি.) কালো চা- এ ১.১৮মিলিগ্রাম ফ্লোপরাইড থাকে। সবুজ বা বিশেষ চা এ এর পরিমাণটা হচ্ছে ০.৭২ মিলিগ্রাম। 

গবেষণায় বলা হয়, ক্যাফেইন না এমন চা- এ বেশি ফ্লোরাইড থাকে। কারণ এই ধরনের চা গাছের পাতা মাটি থেকে বেশি ফ্লোরাইড শোষণ করতে পারে।