×

দাঁতের শিরশির ভাব

সংবাদ প্রতিনিধি ১২:৫৯ মিঃ, জুন ২৫, ২০১৯ Views : 932

মাঝেমধ্যে ঠান্ডা, গরম ও টক খাবার দাঁতের শিরশির ভাব তৈরি করতে পারে। যাঁদের এই সমস্যা রয়েছে, তারাই জানেন এর যন্ত্রণা কেমন। এ থেকে অনেক সময় ব্যথাও হয়। এটি দাঁত কম মজবুত হওয়ার লক্ষণ। অনেকে এ থেকে রেহাই পেতে ওষুধ সেবন করেন বা বিভিন্ন টুথপেস্ট ব্যবহার করেন। তবে কিছু বিষয় মেনে চললে ঘরে বসেই এই শিরশির ভাব দূর করা যায়। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে স্বাস্থ্যবিয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমিডি বাতলে দিয়েছে এই ‍উপায়:

  • এককাপ উষ্ণ গরম পানির মধ্যে আধা চা চামচ লবণ নিন। এই পানি দিয়ে কুলি করুন। লবণপানি মুখের সব অংশে ছড়িয়ে গেলে ব্যথা হতে পারে। তবে কয়েক মিনিটের জন্য এই পানি মুখে রাখুন। এটি করলে দ্রুত শিরশির ভাব থেকে মুক্তি পাবেন। 
  • একটি রসুন পেস্ট করুন। এর মধ্যে দুই থেকে তিন ফোঁটা পানি দিন এবং সামান্য খাবার লবণ দিন। আক্রান্ত দাঁতে সরাসরি পেস্টটি লাগান। কয়েক মিনিট এভাবে রাখুন। এরপর লবণপানি দিয়ে মুখ কুলি করুন। দিনে দুবার কাজটি করুন। 
  • একটি রসুনের কোয়া কেটে ৭ থেকে ১০ মিনিট আক্রান্ত দাঁতে ঘষুন। এরপর উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন দুই থেকে তিনবার এটি করুন। এতে শিরশির ভাব দূর হবে।